সরকারি চাকরিজীবীদের বেতন বৈষম্য কমাতে বর্তমান ২০ গ্রেডের কাঠামো পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে পে কমিশন।
কমিশনের সদস্যদের মতে, অধিকাংশ প্রস্তাবে গ্রেড সংখ্যা ১০ থেকে ১২টির মধ্যে সীমিত রাখার দাবি উঠেছে। লক্ষ্য—উচ্চ ও নিম্ন বেতনের ব্যবধান কমানো।
বিভিন্ন সংগঠনের সঙ্গে মতবিনিময়, যা ৩০ অক্টোবরের শেষ হয়েছে। এরপর চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করে ১৫ ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
কমিশনের সদস্যরা আশাবাদী, নির্ধারিত সময়ের মধ্যেই নতুন বেতন কাঠামো ঘোষণা সম্ভব হবে।














