২০২৬ সালের এইচএসসি পরীক্ষার নির্বাচনি (টেস্ট) পরীক্ষা স্থগিত করেছে ঢাকা শিক্ষা বোর্ড।
রবিবার (৯ নভেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস চলবে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো প্রতিষ্ঠানে নির্বাচনি পরীক্ষা নেওয়া যাবে না।
বোর্ড জানিয়েছে, নতুন তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।















