২০২৫ সালের এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হবে আগামী রবিবার, ১৬ নভেম্বর সকাল ১০টায়। ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, ফল জানা যাবে বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd)। একই সঙ্গে আবেদনকারীর দেওয়া মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হবে। ২৩ অক্টোবর শেষ হয় খাতা চ্যালেঞ্জ প্রক্রিয়া। এবার পুনর্নিরীক্ষণের ফলাফল জানাতে বোর্ড সব প্রস্তুতি সম্পন্ন করেছে।














