বুধবার , ২২ অক্টোবর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

একদিনেই ডেঙ্গুতে প্রাণ গেল ৬ জনের

প্রতিবেদক
Sub Admin
অক্টোবর ২২, ২০২৫ ১:৩০ অপরাহ্ণ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪৭ জন। ঢাকা সিটি করপোরেশনের ২৪১ জন এবং বাকিরা সিটির বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০,৪৬১ জন। এর মধ্যে ৩৮,২৫২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, এবং মৃত্যু হয়েছে ১৬৭ জনের।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সারা বছরই দেখা যাচ্ছে। বৃষ্টি শুরু হলে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তিনি মশা নিরোধক ব্যবহার ও সচেতনতার ওপর জোর দিয়েছেন। কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, শুধু জরিমানা বা সচেতনতা যথেষ্ট নয়; সঠিক জরিপ ও দক্ষ জনবল দিয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩,২১,১৭৯ জন আক্রান্ত ও ১,৭০৫ জনের মৃত্যু হয়েছিল।

সর্বশেষ - সর্বশেষ