অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ প্রক্রিয়া নিয়ে হাইকোর্টের রিট খারিজের বিরুদ্ধে করা লিভ টু আপিলও পর্যবেক্ষণসহ খারিজ করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চের এ আদেশে অন্তর্বর্তী সরকারের আইনগত বৈধতা আরও সুস্পষ্ট হলো।
রাষ্ট্রপতি সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত চেয়ে রেফারেন্স পাঠিয়েছিলেন। আদালতের মতামতের ভিত্তিতেই অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
আদালতে জ্যেষ্ঠ আইনজীবীদের দীর্ঘ শুনানি শেষে লিভ টু আপিল খারিজ হওয়ায় সরকারের কার্যক্রম বৈধ বলে স্পষ্ট হয়েছে বলে রাষ্ট্রপক্ষ জানিয়েছে।














