নির্বাচনী আচরণবিধি ভেঙে ওমরাহ করানোর প্রলোভন দেখিয়ে ভোট চাইছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ হাকিম সোহেল। মুরাদনগরে তাঁর এমন বক্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নির্বাচনী প্রচারে তিনি এক ভোটারকে বলেন, এমপি নির্বাচিত হলে তাঁকে ওমরাহ করাতে নিয়ে যাবেন।
আইন অনুযায়ী ভোটারকে প্রভাবিত করতে কোনো ধরনের আর্থিক সুবিধা বা প্রলোভন দেখানো নিষিদ্ধ। তবু প্রকাশ্যেই সেই বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
সচেতন নাগরিকরা এটিকে ধর্মকে ব্যবহার করে ভোট আদায়ের কৌশল ও জনগণের সঙ্গে প্রতারণা বলছেন।














