নাটোরের সিংড়ায় নির্বাচনি পথসভায় বিএনপি প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, রাজনীতির লড়াইয়ে মীরজাফরের মতো বেইমান সৈন্যের প্রয়োজন নেই। শুক্রবার রাত ৮টায় তাজপুর বাজারে ধানের শীষের প্রচারণায় তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, যাদের মুখে এক কথা আর মনে আরেক কথা, তারা দলের জন্য ক্ষতিকর। শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী নেতাকর্মীরা কখনো দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না বলেও তিনি দাবি করেন। উপস্থিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি ধানের শীষে ভোট চেয়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ দেন। এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।













