সোমবার , ১২ জানুয়ারি ২০২৬ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

রাজধানীতে গ্যাসসংকটে বিদ্যুৎ ও খাবারের খরচ বাড়ছে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জানুয়ারি ১২, ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ

রাজধানীতে তীব্র গ্যাসসংকটে রান্নাসহ দৈনন্দিন কাজ ব্যাহত হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি বাড়ছে সংসারের খরচ। আবাসিক এলাকায় পর্যাপ্ত গ্যাস না থাকায় অনেক পরিবার রাইস কুকার ও বৈদ্যুতিক চুলার ওপর নির্ভর করছে, ফলে বিদ্যুৎ বিল উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে।

বাসিন্দারা জানান, নিয়মিত গ্যাসের বিল পরিশোধ করেও চাহিদামতো সরবরাহ না পাওয়ায় বিকল্প ব্যবস্থায় যেতে বাধ্য হচ্ছেন তারা। এতে একদিকে নতুন যন্ত্রপাতি কেনার খরচ, অন্যদিকে বাড়তি বিদ্যুৎ বিলের চাপ বাড়ছে। স্বল্প আয়ের অনেক পরিবার আবার মাটির চুলা ও লাকড়ির দিকে ঝুঁকছে।

একই সঙ্গে এলপিজি ও গ্যাস সংকটে রাজধানীর হোটেল-রেস্টুরেন্টগুলোতে খাবার তৈরিতে সমস্যা দেখা দিয়েছে। কোথাও কোথাও রান্নার খরচ বেড়ে যাওয়ায় খাবারের দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ করছেন ভোক্তারা। সংশ্লিষ্টরা বলছেন, গ্যাস সরবরাহ পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে নগরবাসীর জীবনযাত্রার ব্যয় আরও বাড়তে পারে।

সর্বশেষ - সর্বশেষ