সোমবার , ১২ জানুয়ারি ২০২৬ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

তেহরানে বিক্ষোভের মধ্যে রাজপথে ইরানের প্রেসিডেন্ট

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জানুয়ারি ১২, ২০২৬ ৯:৪০ অপরাহ্ণ

ইরানের চলমান বিক্ষোভ পরিস্থিতির মধ্যে এবার রাজপথে নেমেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাজধানী তেহরানে হাজারো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সরকারপন্থি সমাবেশে তিনি সরাসরি উপস্থিত হন। সোমবার এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে সরকার সমর্থকদের আয়োজনে সমাবেশ হয়েছে। রাজধানীর সমাবেশে প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে মিছিলরত জনতার সঙ্গে হাঁটতে এবং জাতীয় পতাকা হাতে থাকা নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। এর আগে তিনি ‘জাতীয় প্রতিরোধ মিছিল’-এ অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন।

প্রেসিডেন্ট বলেন, সরকার বিক্ষোভকারীদের দাবি শুনতে প্রস্তুত এবং দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট সমাধানে উদ্যোগ নেওয়া হবে। তবে তিনি সতর্ক করে বলেন, যেন সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা পরিস্থিতির সুযোগ নিতে না পারে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রইসরায়েল ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা উসকে দেওয়ার চেষ্টা করছে।

আল জাজিরা জানায়, গত ডিসেম্বরের শেষ দিকে ইরানের মুদ্রার বড় অবমূল্যায়নের পর নিত্যপণ্যের দাম ও মূল্যস্ফীতি বেড়ে গেলে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। পর্যবেক্ষকদের মতে, ২০২২-২৩ সালে মাহসা আমিনির মৃত্যুকে ঘিরে হওয়া আন্দোলনের পর এটিই ইরানের সবচেয়ে বড় বিক্ষোভ।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

দুর্নীতি মামলায় রেহেনার ৭, হাসিনার ৫ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

ভুয়া ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি, আইনি পদক্ষেপে পুলিশ সদরদপ্তর

চলমান আলোচনা মধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

হাদির মৃত্যুতে চট্টগ্রামে উত্তেজনা, ভারতীয় সহকারী হাই কমিশনারের বাসভবনে হামলা

রাজশাহী-২ আসনে ২৮ হাজার ভোটে জয়ী বিএনপির মিজানুর রহমান মিনু

আজ ঢাকার ৮ আসনে জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা গুলিবিদ্ধ

আমাদের সবাইকে ভালো মানুষ হতে হবে : সেনাবাহিনী প্রধান

বীরশ্রেষ্ঠ রুহুল আমিনকে স্মরণে সোনাইমুড়ীতে শ্রদ্ধা ও শোক

ঢাকার গণপরিবহন সুশৃঙ্খল করতে ১৮০ দিনের পরিকল্পনা, নারীদের জন্য ইলেকট্রিক বাসে আগ্রহ প্রধানমন্ত্রীর