শুক্রবার , ৩০ জানুয়ারি ২০২৬ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

আজ ঢাকায় এনসিপির ইশতেহার ঘোষণা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জানুয়ারি ৩০, ২০২৬ ১১:১৬ পূর্বাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ শুক্রবার ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। রাজধানী ঢাকায় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ইশতেহারটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

দলের নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম জানান, ইশতেহারের মূল প্রতিপাদ্য হবে সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব। এতে নারী অধিকার, কর্মসংস্থান, শিক্ষানীতি এবং জলবায়ু ইস্যুকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ শীর্ষক এই আয়োজনে এনসিপির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত