রবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

বাংলাদেশের নির্বাচনকে আন্তর্জাতিক মানসম্মত বলল রুশ সিইসি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ১:১২ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট জাতীয় আইন এবং আন্তর্জাতিক মানদণ্ড মেনেই অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন। ১৪ ফেব্রুয়ারি দেওয়া এক বিবৃতিতে এ মূল্যায়ন তুলে ধরা হয়।

রুশ সিইসি কমিশনার পাভেল আন্দ্রিয়েভের নেতৃত্বে প্রতিনিধিদল ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকা সফর করে। তারা ঢাকা ও নারায়ণগঞ্জের আটটি কেন্দ্রের ৪০টির বেশি বুথে ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। বিবৃতিতে বলা হয়, নির্ধারিত বিধি অনুসরণ এবং নিরাপত্তা ব্যবস্থার উপস্থিতি ভোটকে সুশৃঙ্খল রাখতে সহায়ক ছিল। ভোটারদের অংশগ্রহণও তাদের দৃষ্টি আকর্ষণ করেছে।

সফরকালে প্রতিনিধিদল প্রধান নির্বাচন কর্মকর্তা এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক করেন এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়। নির্বাচন কমিশনগুলোর মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারকের কথাও উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত