মঙ্গলবার , ১০ মার্চ ২০২৬ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

ঢাকার কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মার্চ ১০, ২০২৬ ৪:৫৬ অপরাহ্ণ

রাজধানীর কড়াইল বস্তিতে নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে নতুন সামাজিক সহায়তা কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে কড়াইল, সাততলা বস্তি ও ভাষানটেক এলাকার ১৫ জন নারীর হাতে প্রতীকীভাবে কার্ড হস্তান্তর করা হয়। জানানো হয়, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সরাসরি প্রান্তিক মানুষের কাছে অর্থ সহায়তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য। প্রাথমিকভাবে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডের প্রায় ৩৭ হাজার ৫৬৭ জন এই সুবিধার আওতায় আসছেন।

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, আগামী ৩০ জুনের মধ্যে পাইলট কার্যক্রম শেষ করে ধাপে ধাপে সারাদেশে এটি চালু করা হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, রাজনৈতিক পরিচয় নয় বরং যাচাই করা হতদরিদ্র পরিবারগুলোকেই এ কর্মসূচির আওতায় আনা হবে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

মে দিবসে সাংবাদিকদের বঞ্চনার অভিযোগ, ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবি

‘পদ্মার ন্যায্য হিস্যা অধিকার, দয়া নয়: ফখরুল’

জাতিসংঘের স্বতন্ত্র বিশেষজ্ঞ প্যানেলে সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন

সোমবার বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অধ্যাদেশ জারি: পৃথক হলো বিচার বিভাগ, গঠিত সুপ্রিম কোর্ট সচিবালয়

জামালপুরে মনোনয়ন বিতর্কে অস্থিরতা, তবু মাঠে গতি বাড়াচ্ছে বিএনপি

তারেক রহমান মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করবেন

জামায়াত নাস্তিকের চেয়েও বেশি বিপজ্জনকঃ হেফাজত আমির

করিমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ–আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার

ফের সন্দেহের তীর জামাতেরঃ এবার প্রশাসনে রদবদল নিয়ে প্রশ্ন