হঠাৎ জ্বর আসা সাধারণ ঘটনা, সাধারণত সংক্রমণই প্রধান কারণ। ব্যাকটেরিয়া বা ভাইরাস সংক্রমণের ফলে শরীর তার প্রতিরক্ষা হিসেবে তাপমাত্রা বাড়ায়। জ্বর থাকলে দুর্বলতা, মাথা ও শরীর ব্যথা, বমি ভাব অনুভূত হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসা ছাড়াই শরীর নিজে থেকেই সেরে যায়।
দ্রুত সুস্থ হতে পর্যাপ্ত বিশ্রাম নিন, বেশি পানি ও জুস পান করুন। হালকা গরম পানিতে গোসল ও ঢিলেঢালা পোশাক পরলে শরীর আরাম পায়। ক্ষুধা কমলেও খাবারে শাক-সবজি, ফল, ঝোল, আদা ও রসুন রাখুন, যা শরীরকে লড়াই করার শক্তি দেয়। নিয়মিত যত্ন নিলে জ্বর দ্রুত কমে।














