শনিবার , ১৫ নভেম্বর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

রাজধানীতে অব্যাহত অস্থিরতা: তিন স্থানে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

প্রতিবেদক
সৈকত
নভেম্বর ১৫, ২০২৫ ৫:৫১ অপরাহ্ণ

শনিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ৭টার মধ্যে রাজধানীর মিরপুর, পল্লবী ও হাতিরঝিলে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এলাকায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়লেও কেউ হতাহত হয়নি।

বিআরটিএ অফিসের সামনে প্রথম বিস্ফোরণের পর মিরপুর–১২ মেট্রো স্টেশনের নিচে পরপর দুটি বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচে হওয়া বিস্ফোরণে একটি মোটরসাইকেল দগ্ধ হয়ে যায়।

পুলিশ বলছে, কারা এসব ঘটিয়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী প্রমাণ সংগ্রহ ও কারণ অনুসন্ধানে কাজ করছে।

সর্বশেষ - সর্বশেষ