তীব্র রোদ, ধোঁয়া, ধুলা ও পরিবেশ দূষণের কারণে ত্বকে ময়লা জমে এবং ত্বক ধীরে ধীরে কালচে হয়ে যায়। ফলে বলিরেখা ও অমসৃণ ভাব দেখা দেয়। তাই নিয়মিত ত্বকের যত্ন নেওয়া এবং জীবনযাপনে পরিবর্তন আনা জরুরি।
ত্বক দূষণমুক্ত রাখতে প্রচুর পানি পান করা উচিত। পাশাপাশি ফল, ফলের রস, ভিটামিন সি সমৃদ্ধ ফল, টমেটো, বিটা ক্যারোটিনযুক্ত গাজর ও সবজি খাওয়া ত্বককে ভিতর থেকে বিষমুক্ত রাখে, বলেন শোভন’স মেকওভারের কসমেটোলজিস্ট শোভন সাহা।
ত্বক পরিষ্কার রাখতে ফেসওয়াশ বা ফেস ক্লিনজার দিয়ে মুখ ভালোভাবে ধুতে হবে। মাঝে মাঝে স্ক্রাবিং বা ডিটক্সিফাইং ফেস মাস্ক ব্যবহার করলে দূষণ দূর হয় এবং ত্বক থাকে উজ্জ্বল ও সতেজ।















