আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আগামী ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিভিশন-কে নির্দেশ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
মঙ্গলবার ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশ তৈরিতে বিটিভিতে দলীয় প্রধানদের সমান প্রচারের সুযোগ নিশ্চিত করতে হবে। কমিশনের নির্দেশনা অনুযায়ী লিখিত আবেদনের ভিত্তিতে স্লট নির্ধারণ করা হয়। বর্তমানে অন্য কোনো দলের আবেদন না থাকায় বিএনপির অনুরোধ অনুযায়ী ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে ভাষণের ব্যবস্থা নেওয়া হয়েছে।














