চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও এপিএম টার্মিনালস ৩০ বছরের একটি চুক্তিতে স্বাক্ষর করেছে, যার আওতায় লালদিয়া কনটেইনার টার্মিনাল ডিজাইন, অর্থায়ন, নির্মাণ ও পরিচালনার দায়িত্ব নেবে ডেনিশ প্রতিষ্ঠানটি।
ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নৌপরিবহন উপদেষ্টা, ডেনমার্কের প্রতিনিধিরা ও পিপিপি অথোরিটির প্রধান অংশ নেন। তারা বলেন, প্রকল্পটি সম্পন্ন হলে বড় জাহাজ গ্রহণ, সরাসরি বৈশ্বিক সংযোগ, ২৪/৭ অপারেশন ও রাতের নৌ-চলাচল সম্ভব হবে।
সিপিএ জানায়, মালিকানা তাদের কাছেই থাকবে, আর এপিএম টার্মিনালস নির্মাণ ও ব্যবস্থাপনা দেখবে। প্রায় ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে এটি হবে দেশের অন্যতম বৃহত্তম ইউরোপীয় প্রকল্প।













