পৃথিবী থেকে মাত্র ১৮ আলোকবর্ষ দূরে একটি সুপার আর্থ শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া আরভিনের বিজ্ঞানীরা। এই নতুন আবিষ্কৃত গ্রহটি মিল্কিওয়ে ছায়াপথের একটি নিকটবর্তী অঞ্চলে অবস্থিত। এটি পাথুরে বলে মনে করা হচ্ছে। আকারে পৃথিবীর সমান হলেও ওজনে পৃথিবীর চেয়ে বহু গুণ বেশি। গ্রহের বিভিন্ন তথ্য দ্য অ্যাস্ট্রোনমিক্যাল জার্নালে প্রকাশিত হয়েছে।
জিজে ২৫১ সি নামের পাথুরে এই গ্রহটি তার নক্ষত্রের বাসযোগ্য অঞ্চলে ঘুরছে, যেখানে তরল পানি ও জীবন উপযোগী পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে। এই নক্ষত্র মিল্কিওয়েতে সবচেয়ে সাধারণ ও প্রাচীন নক্ষত্রের মধ্যে অন্যতম। এই সব নক্ষত্রের মধ্যে তারার মতো দাগ ও সৌরশিখার মতো তীব্র কার্যকলাপ দেখা যায়।
এম-বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করা গ্রহটি পৃথিবীর আকারে সমান হলেও ওজনে বেশি ভারী। স্বল্প দূরত্বের কারণে ভবিষ্যতে সরাসরি ছবি তোলা সম্ভব হতে পারে।
হাবিটেবল-জোন প্ল্যানেট ফাইন্ডারের ডেটা বিশ্লেষণ করেই গ্রহটির অস্তিত্ব শনাক্ত করা হয়েছে।















