আন্তর্জাতিক শ্রমিক দিবসে রাজধানীর নয়াপল্টনে সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেছেন, অতীতে শ্রমিকদের অধিকার উপেক্ষা করে তাদের নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত শ্রমিক দলের এই সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার বন্ধ শিল্পপ্রতিষ্ঠান চালুর উদ্যোগ নিয়েছে, যাতে শ্রমিকদের কর্মসংস্থান বাড়ে। পাশাপাশি শ্রমিক পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের ঋণ মওকুফ এবং খাল খননের মতো কর্মসূচির কথাও তুলে ধরেন।
তারেক রহমান দাবি করেন, অতীতে রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে জনগণ বঞ্চিত ছিল। এখন শ্রমিকদের অধিকার নিশ্চিত করে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে।













