বুধবার , ১৯ নভেম্বর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

বিএনপি নেতা তাবিথ আউয়াল বাফুফে সভাপতি হওয়ার পর বাংলাদেশ ফুটবলের সাফল্যযাত্রা

প্রতিবেদক
রিদওয়ান
নভেম্বর ১৯, ২০২৫ ৪:৩০ পূর্বাহ্ণ

তাবিথ আউয়াল দায়িত্ব নেওয়ার পর ফুটবল প্রশাসনে এসেছে গতি ও শৃঙ্খলার নতুন চিত্র। দীর্ঘদিনের স্থবিরতা পেরিয়ে প্রথম বছরে বাফুফেতে ফিরেছে আর্থিক স্বচ্ছতা, ফিরেছে আন্তর্জাতিক আস্থাও। ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহার এই পরিবর্তনের সবচেয়ে বড় সফলতা, যা সংগঠনকে নতুন করে দাঁড়ানোর পথ দেখিয়েছে।

জাতীয় দলে প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তি জাতীয় দলকে ঘিরে তৈরি করেছে নতুন উত্তেজনা।হামজা চৌধুরী, শমিত সোম বা ফাহামিদুলদের আগমনেই দেখা গেছে দর্শকের আস্থার পুনর্জাগরণ। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচগুলোতে স্টেডিয়ামভরা দর্শক তাই এই পরিবর্তনের বাস্তব প্রমাণ।

সাফল্যের এই ধারাবাহিকতায় মঙ্গলবার বাংলাদেশ ফুটবল দল পায় ঐতিহাসিক জয়—২২ বছর পর ভারতকে হারিয়ে এশিয়ান কাপ বাছাইয়ে মোরসালিনদের ১–০ গোলের সাফল্যে।

নারী ফুটবলেও অগ্রগতি আরও উজ্জ্বল। সাফে শিরোপা জয়, অনূর্ধ্ব–২০ দলকে চ্যাম্পিয়ন করা এবং প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নেওয়া—তাবিথের নেতৃত্বে নারী ফুটবলে এসেছে সাফল্যের ধারাবাহিকতা। বোনাস বিলম্বিত হলেও আন্তর্জাতিক ম্যাচ ও প্রস্তুতি শিবির নারী দলের অগ্রগতি আরও শক্ত করছে।

তৃণমূলে উন্নয়ন, এএফসি ব্রোঞ্জ অ্যাওয়ার্ড, ট্যালেন্ট ডেভেলপমেন্ট কোর্স—এসব উদ্যোগে ফুটবল এখন ছড়িয়ে পড়ছে ৬৪ জেলায়। নতুন প্রজন্মের ফুটবলার গড়ার এই প্রচেষ্টা ভবিষ্যতের ভিত্তি আরও শক্ত করছে।

ঘরোয়া লিগ, অবকাঠামো সংকট ও নারী লিগের স্থবিরতা এখনো চ্যালেঞ্জ। তবে প্রথম বছরেই তাবিথ আউয়াল যে ইতিবাচক পরিবর্তনের ধারা শুরু করেছেন, তাতে স্পষ্ট—বাংলাদেশ ফুটবলের সামনে এখন আরও বড় সাফল্যের দুয়ার খুলছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় পার্টির নির্বাচন অংশগ্রহণ তাদের স্বাধীনতা: সালাহউদ্দিন

পদত্যাগ গুঞ্জনে নীরবতা, নির্বাচনে স্পষ্ট ইঙ্গিত আসিফ মাহমুদের

খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে প্রেস ব্রিফিং করলেন ডা. জাহিদ

নৈরাজ্যের ছক কষছে চিহ্নিত মহল, দেশবাসীকে সতর্ক করলেন মির্জা ফখরুল

ঢাকায় নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

আপিলে সবুজ সংকেত, বগুড়া-২ এ ফের লড়াইয়ে মান্না

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক, পাঁচ বিষয়ে সিদ্ধান্ত

নির্বাচন সামনে, রাজনীতিক ও জুলাই আন্দোলন নেতাদের নিরাপত্তায় বাড়তি প্রস্তুতি সরকারের

প্রশাসনকে কব্জায় আনার ডাক জামায়াতের-কঠোর প্রতিবাদ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় খালেদা জিয়া