জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাজা বাড়াতে আপিল করেছে রাষ্ট্রপক্ষ।
সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ড চেয়ে এই আপিল করা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম জানান, ওই মামলায় দুটি ধারায় সাজা দেওয়া হয়েছিল। একটি আমৃত্যু কারাদণ্ড এবং আরেকটি মৃত্যুদণ্ড।
আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়িয়ে উভয়ের মৃত্যুদণ্ড চেয়ে আটটি যুক্তিতে আপিল করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করে।














