মঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

১০ নারীকে প্রার্থী করল বিএনপি, তিন আসনে লড়বেন খালেদা জিয়া

প্রতিবেদক
রিদওয়ান
নভেম্বর ৪, ২০২৫ ৫:১০ পূর্বাহ্ণ

জুলাই সনদের সুপারিশ অনুযায়ী ৫ শতাংশ নারী প্রার্থী দিচ্ছে বিএনপি। সোমবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষিত তালিকায় ২৩৭ আসনের মধ্যে ১২ আসনে ১০ নারী প্রার্থী রয়েছেন।

খালেদা জিয়া প্রার্থী হয়েছেন তিন আসনে—দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১।

ঢাকা-১৪ আসনে গুম হওয়া পরিবারের প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি, মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খানম রিতা, সিলেট-২-এ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, ফরিদপুর-২-এ শামা ওবায়েদ ইসলাম, ফরিদপুর-৩-এ চৌধুরী নায়াব ইউসুফ প্রার্থী হচ্ছেন।

এছাড়া ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, নাটোর-১-এ ফারজানা শারমিন পুতুল, শেরপুর-১-এ সানসিলা জেবরিন প্রিয়াংকা এবং যশোর-২ আসনে সাবিরা সুলতানা মুন্নী ধানের শীষের প্রার্থী।

দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, সরাসরি নির্বাচনে নারীদের অংশগ্রহণ বাড়াতে ৫ শতাংশ নারী মনোনয়ন দিয়েছে বিএনপি।

সর্বশেষ - সর্বশেষ