দেশে ভোজ্যতেলের দাম আবারও বেড়েছে। ব্যবসায়ীরা প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৬ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা করেছেন। খোলা সয়াবিন তেলের দাম বেড়ে হয়েছে ১৭৭ টাকা, আর পাম তেলের দাম লিটার প্রতি ১৩ টাকা বাড়িয়ে ১৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম এখন ৯৪৫ টাকা।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছে। গত আগস্টে দাম বৃদ্ধিকে কেন্দ্র করে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়েছিল। নতুন বৈঠকের মাধ্যমে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।















