বৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

ভবিষ্যতের বাংলাদেশ কেমন চান, জানালেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
Sub Admin
অক্টোবর ২৩, ২০২৫ ১২:০৭ পূর্বাহ্ণ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার ও বাকস্বাধীনতার ভিত্তিতে গঠিত একটি নতুন সমাজ।

শনিবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত সম্মেলনে তিনি এই মত প্রকাশ করেন। ইউনূস বলেন, তরুণরাই এই দেশের পরিবর্তনের মূল চালিকা শক্তি। তাদের উদ্যোগেই গড়ে উঠবে ন্যায়ভিত্তিক বাংলাদেশ।

তিনি আরও বলেন, ‘বর্তমান সভ্যতা আমাদের ব্যর্থতার মুখে ফেলেছে। পরিবেশ ধ্বংস, মুনাফার দৌড়—সবই এর ফল।’
ড. ইউনূস আহ্বান জানান, ‘থ্রি জিরো মডেল’-এর ভিত্তিতে এমন একটি নতুন সভ্যতা গড়ে তুলি, যেখানে সম্পদ কুক্ষিগত থাকবে না, বরং সবার মধ্যে ন্যায্যভাবে বণ্টিত হবে।’

সর্বশেষ - সর্বশেষ