রবিবার , ৩০ নভেম্বর ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

নারী ফুটবলে বৈষম্য কেন বৈধ—হাইকোর্টের প্রশ্নে রুল

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ৩০, ২০২৫ ৫:১৯ অপরাহ্ণ

নারী ফুটবলারদের বেতন, প্রণোদনা ও সুযোগ-সুবিধায় বৈষম্য কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারি করেছে হাইকোর্ট। রোববার বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ এই রুল দেন।

রিটকারীরা জানান, পুরুষ ফুটবলাররা বছরে কয়েক দশ লাখ টাকা পেলেও নারী ফুটবলারদের আয় মাত্র ৬–৭ লাখ। নিয়মিত বেতন, আবাসন ও লিগ আয়োজনও নেই। এমনকি সাফ জয়ের পর ঘোষিত প্রণোদনার অর্থও তারা পাননি।

ক্রীড়া সচিব ও ফুটবল ফেডারেশনসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছে আদালত।

এই বৈষম্য দূর করতে রিট করেছে আবেদনকারীরা।

সর্বশেষ - সর্বশেষ