ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে শিক্ষার্থী কোটা থেকে আসা উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা তুঙ্গে।
আসিফ ঢাকার ভোটার হয়েছেন, বিএনপির প্রতি তাঁর সমর্থকদের ঝুঁকিও স্পষ্ট। বিএনপি এখনো ঢাকা–১০ এ প্রার্থী দেয়নি। ঘনিষ্ঠ সূত্র বলছে, তিনি তফসিলের আগেই পদত্যাগ করে বিএনপি বা স্বতন্ত্র পথ বেছে নিতে পারেন, এনসিপিতে যাওয়ার সম্ভাবনা কম।
মাহফুজ এখনো সিদ্ধান্তহীন। লক্ষ্মীপুর–১ এ তাঁর প্রার্থিতার আলোচনা রয়েছে। বিএনপি সেখানে প্রার্থী চূড়ান্ত না করায় সমীকরণে নতুন প্রশ্ন উঠেছে। দুজনের সিদ্ধান্তেই বিএনপির সম্ভাবনা ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্টরা।















