যশোরে বিপুল পরিমাণ হীরা ও বৈদেশিক মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। উদ্ধারকৃত হীরার মূল্য প্রায় সাড়ে ছয় কোটি টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকালে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় অভিযান চালিয়ে সুজা উদ্দিন নামে ওই ব্যক্তিকে একটি বাস থেকে আটক করা হয়। তার কাছ থেকে ১৫৫.৭৬ গ্রাম হীরা ও কিছু বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হীরা ঢাকায় সংগ্রহ করে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছেন।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং জব্দকৃত আলামত সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।














