ঋতু বদলালেই যাদের সর্দি-জ্বর ফিরে আসে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকার সম্ভাবনা বেশি। বিশেষজ্ঞরা বলছেন, দৈনন্দিন কয়েকটি ভুল অভ্যাসই ইমিউন সিস্টেমকে নীরবে দুর্বল করে দেয়।
ঘুম কম হলে শরীর প্রয়োজনীয় সাইটোকাইন তৈরি করতে পারে না, ফলে সংক্রমণ দ্রুত আঘাত হানে।
অস্বাস্থ্যকর খাবার, বিশেষ করে ভিটামিনের ঘাটতি, শরীরে প্রদাহ বাড়িয়ে প্রতিরোধ ক্ষমতা কমায়।
দীর্ঘস্থায়ী মানসিক চাপ ও ব্যায়ামের অভাব কোষের স্বাভাবিক কার্যকারিতা কমিয়ে দেয়।
ধূমপান-মদ্যপান শ্বেত রক্তকণিকাকে দুর্বল করে সংক্রমণের ঝুঁকি বাড়ায়।
সুস্থ থাকতে চাইলে জীবনযাপন পাল্টানোই সমাধান।













