বিজিএফসিএলের অধীনে ‘৭ কূপ ওয়ার্কওভার’ প্রকল্পের অংশ হিসেবে হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপে ওয়ার্কওভার সফলভাবে শেষ হয়েছে। বুধবার থেকে কূপটি জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় ২৬ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু করেছে।
পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান গ্যাস সরবরাহ কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মো. ফারুক হোসেনসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই কূপের গ্যাস উৎপাদন জাতীয় জ্বালানি সরবরাহে স্বস্তি আনবে বলে আশা করা হচ্ছে।













