আঞ্চলিক নিরাপত্তা জোট কলম্বো সিকিউরিটি কনক্লেভের সপ্তম এনএসএ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ভারতের এনএসএ অজিত দোভালের আমন্ত্রণে তিনি ১৯–২০ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে যোগ দেবেন।
সিএসসি সদস্য দেশগুলো ভবিষ্যৎ কর্মপন্থা, কৌশলগত পরিকল্পনা ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করবে। অন্তর্বর্তী সরকার আঞ্চলিক সহযোগিতায় গুরুত্ব দিচ্ছে। এর আগে প্রধান উপদেষ্টা ইউনূস বিমসটেকের চেয়ারম্যান হন এবং সার্ক পুনরুজ্জীবনে কাজ করছেন।
খলিলুর সম্প্রতি চীনের কুনমিং বৈঠকেও নেতৃত্ব দেন। সিএসসিতে বর্তমানে ভারত, শ্রীলংকা, মরিশাস, মালদ্বীপ এবং নতুন সদস্য বাংলাদেশ রয়েছে।













