বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

খালেদা জিয়ার চিকিৎসা—দুপুরে গুরুত্বপূর্ণ আপডেটে অপেক্ষা দেশ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২৫ ৬:৩৩ পূর্বাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি জানাতে আজ দুপুরে এভারকেয়ার হাসপাতাল গেটে আনুষ্ঠানিক ব্রিফিং দেবেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপির বার্তায় জানানো হয়, বেগম জিয়ার চলমান চিকিৎসা নিয়ে দুপুর ১২টায় গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন তিনি।

রবিবার রাতে তাকে হাসপাতালে নেওয়ার পর বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। তিনি সিসিইউতে স্থিতিশীল আছেন, সুস্থতায় সময় প্রয়োজন।

তারেক রহমান ও পরিবারের সদস্যরা সার্বক্ষণিক খোঁজ রাখছেন। বিভিন্ন স্থানে দোয়া মাহফিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠন।

 

সর্বশেষ - সর্বশেষ