চলমান ইউক্রেন যুদ্ধ থামাতে এবং বৈশ্বিক বাণিজ্য–পরিবেশে স্থিতিশীলতা ফেরাতে চীনের সরাসরি ভূমিকা চান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তিন দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার বেইজিং পৌঁছে শি জিনপিংকে এ আহ্বান জানান তিনি।
ম্যাক্রন বলেন, চীন–ফ্রান্স সংলাপ আগের যেকোনো সময়ের চেয়ে জরুরি। ইউরোপও যুদ্ধ সমাধানে বেইজিংয়ের সহায়তা আশা করছে। তবে যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্য টানাপোড়েন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
শি জিনপিং শান্তি প্রচেষ্টায় ভূমিকা রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। দুই দেশের মধ্যে ১২টি সহযোগিতা চুক্তি সই হয়েছে, যদিও এয়ারবাস চুক্তি ও বাণিজ্য ছাড় এখনও অনিশ্চিত।














