বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ এখনো গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’ সঠিকভাবে বুঝতে পারছে না। তিনি বলেন, পিআর ব্যবস্থা বা গণভোটের ধারণা আমাদের সমাজে পরিচিত নয়, তাই শেষ মুহূর্ত পর্যন্তও অনেকে এর অর্থ পরিষ্কারভাবে বুঝতে পারবে না। শনিবার আইডিইবির মাল্টিপারপাস হলে মউশিক কেয়ারটেকার কল্যাণ পরিষদের আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল অভিযোগ করেন, গত ১৫–১৬ বছরে ‘দানবীয় সরকার’ রাষ্ট্রের প্রায় সব প্রতিষ্ঠান দুর্নীতির মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। তিনি প্রশ্ন তোলেন, এত মসজিদ, মাদ্রাসা, ইমাম ও আলেম থাকা সত্ত্বেও সমাজে অন্যায়–দুর্নীতি ও অনৈতিকতা কেন বাড়ছে। তার মতে, মসজিদ নির্মাণে আগ্রহ থাকলেও ‘ভালো মানুষ’ গড়ার প্রতি সমাজে সেই মনোযোগ দেখা যায় না।
আলোচনা সভায় অন্যান্য বক্তারাও নৈতিক সমাজ গঠনে ধর্মীয় মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন।













