দেশের বন ও জীববৈচিত্র্য রক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ‘বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ ২০২৫’ এবং ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা অধ্যাদেশ ২০২৫’ পাস হয়।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, শত বছরের পুরোনো আইন বদলে এসব নতুন বিধান বনভূমি রক্ষা, অবৈধ দখল ঠেকানো, প্রযুক্তিনির্ভর মনিটরিং, নৃ-গোষ্ঠীর অধিকার সুরক্ষা এবং বিপন্ন বন্যপ্রাণী রক্ষায় নতুন দিগন্ত খুলবে।
নতুন অধ্যাদেশে শিকার, পাচার ও বাণিজ্যিক ব্যবহার কঠোরভাবে দণ্ডনীয়—সঙ্গে থাকবে বন্যপ্রাণী ট্রাস্ট ফান্ড, উদ্ধার ও পুনর্বাসন ব্যবস্থা এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ।














