বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, গত তিন দিন ধরেই চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া, যা ভালো লক্ষণ।
তিনি আরো জানান, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের পরামর্শে সিসিইউতে তার উন্নত চিকিৎসা চলছে। বর্তমান শারীরিক অবস্থায় তাকে বিদেশে নেওয়া সম্ভব নয়। আরও সুস্থ হলে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত জানাবে।
এভার কেয়ারে ভিড় না করতে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ভিড়ে অন্য রোগীদের সেবা ব্যাহত হয়। তার চিকিৎসা সার্বক্ষণিকভাবে দেখভাল করছেন তারেক রহমান ও জোবায়দা রহমান।















