বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সিদ্ধিরগঞ্জ সাইলো গেইট এলাকায় দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে তোবারক বিতরণ আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) নারায়ণগঞ্জ মহানগর শাখার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ জাহিদ লিপু।
দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন বিএনসিইউপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বিএনপি কেন্দ্রীয় কমিটির গণঅভ্যুত্থানঃ২০২৪ ডকুমেন্টেশন উপ-কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা এস আলম রাজীব।
এ সময় উপস্থিত ছিলেন ইমাম হোসেন বাদল, এস আলম ইসরাৎ, মনোয়ার খান রাজীব, সায়েম মোহাম্মদ প্রান্ত, গোলাম মোর্শেদ সজল, মোঃ রাব্বী আহমেদ, রনি ইসলাম, নূর-এ-আলম সিদ্দিকী অভিসহ স্থানীয় বিএনপি ও সাইবার ইউজার দলের নেতৃবৃন্দ।













