বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নিতে দেরি হচ্ছে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার অপেক্ষায় বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন। তিনি জানান, এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দিচ্ছে এবং সব সিদ্ধান্ত চিকিৎসকদের পরামর্শেই হবে।
এয়ার অ্যাম্বুল্যান্স প্রস্তুত আছে, সবুজ সংকেত মিললেই কাতার থেকে রয়েল অ্যাম্বুলেন্স পৌঁছাবে। খালেদা জিয়ার চিকিৎসা সমন্বয়ে জুবাইদা রহমান নিয়মিত বোর্ডের আলোচনায় অংশ নিচ্ছেন।
দলের নেতারা জানিয়েছেন, খালেদা জিয়া শারীরিকভাবে প্রস্তুত হলেই তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হবে। সবাইকে গুজব না ছড়িয়ে দোয়া করার আহ্বান জানানো হয়েছে।














