জামায়াত খুলনা ১ আসনে প্রথমবার হিন্দু প্রার্থী দিয়েছে, কিন্তু কৃষ্ণ নন্দীকে ঘিরে বিতর্ক আরও বেড়েছে।
চুকনগরের এই ব্যবসায়ীকে স্থানীয়রা দীর্ঘদিন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের ঘনিষ্ঠ বলে অভিযোগ করেন। সামাজিক মাধ্যমে দুজনের একাধিক ছবি ঘুরছে, যা মনোনয়ন নিয়ে প্রশ্ন গভীর করেছে।
জামায়াতের জনপ্রিয় নেতা শেখ আবু ইউসুফকে বাদ দিয়ে কীভাবে তিনি মনোনয়ন পেলেন তা নিয়েও বিস্ময়। তার বিরুদ্ধে বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগের অভিযোগও উঠেছে। স্থানীয়রা জানায়, আওয়ামী লীগপন্থী ভাবায় একসময় ক্ষুব্ধ জনতা তার ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেয়। কৃষ্ণ নন্দী অভিযোগ অস্বীকার করেছেন।














