মঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

ইউনেস্কোর স্বীকৃতি পেল টাঙ্গাইল শাড়ি, দুই শতকের গর্ব এখন বিশ্বমঞ্চে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ৯, ২০২৫ ৩:১০ অপরাহ্ণ

টাঙ্গাইল শাড়ি বুনন শিল্পকে অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা দিয়েছে ইউনেস্কো। মঙ্গলবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত ২০০৩ কনভেনশনের ২০তম পর্ষদ সভায় সর্বসম্মত সিদ্ধান্তে এ স্বীকৃতি মেলে।

বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বলেন, দীর্ঘ দুই শতকের তাঁতশিল্পের এ অর্জন দেশের নারীদের সৃজনশীলতার বৈশ্বিক স্বীকৃতি।

এটি বাংলাদেশের ষষ্ঠ একক নিবন্ধন। এর আগে বাউল, জামদানি, মঙ্গল শোভাযাত্রা, শীতল পাটি ও রিকশা পেইন্টিং স্বীকৃতি পায়।

ভারতের ভৌগলিক দাবি নিয়ে তৈরি বিতর্কও অনেকটা প্রশমিত হয়েছে বলে গবেষকরা মনে করছেন।

দুই দেশের নারীদের শাড়ির প্রতি গভীর অনুরাগই এ স্বীকৃতিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

সর্বশেষ - সর্বশেষ