বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জ ফতুল্লার কাশীপুর এলাকায় জামি’আ মাদানিয়া কাসেমুল উলূম মাদ্রাসার মাঠে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে কোরআন বিতরণ, খতম ও বিশেষ দোয়ার আয়োজন করেন নারায়ণগঞ্জ–৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক উপদেষ্টা আব্দুল হালিম, বিএনপি নেতা আবু হোসাইন সাঈদ, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর আলম মিয়া, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও গণঅভ্যুত্থান ২০২৪ ডকুমেন্টেশন কমিটির সদস্য এস. আলম রাজীব, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা হাবিবুর রহমান লিটন, মাদ্রাসার সভাপতি নাজির সিকদার, মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাবেক সভাপতি এস. আলম ইসরাৎ, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের আজাদ, ব্যবসায়ী আক্তারুজ্জামান, জেলা সাইবার ইউজার দলের আহ্বায়ক মনোয়ার খান রাজীব, ইউনাইটেড ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন তাপু, যুবদল নেতা আদনান আজিজ প্রান্ত, সারজিল আহমেদ অভি, ছাত্রদল নেতা লিয়ান মাহমুদ আকাশসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং কাশীপুর এলাকার সর্বস্তরের মানুষ।
সংক্ষিপ্ত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সবাইকে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আল্লাহর দরবারে দোয়া করার আহ্বান জানান।















