বুধবার , ২২ অক্টোবর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

জাতীয়তাবাদী লেখক ফোরামের শরৎ আয়োজনে বাংলাদেশকে তুলে আনার আহ্বান

প্রতিবেদক
Sub Admin
অক্টোবর ২২, ২০২৫ ১:২২ অপরাহ্ণ

নীল আকাশে সাদা মেঘ আর কাশফুলে ভরা বনে শরতের আগমনে আয়োজন করা হয় জাতীয়তাবাদী লেখক ফোরামের বিশেষ শরৎ সন্ধ্যা। শনিবার রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রের সত্যেন বোস মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি শাহীন রেজা। উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিকেরা।

অনুষ্ঠানে সূচনা বক্তব্যে কবি কামার ফরিদ বলেন, “শরৎ হলো চিরায়ত বাংলাকে খুঁজে পাওয়ার ঋতু।” সাধারণ সম্পাদক ড. শহিদ আজাদ জানান, লেখক ফোরাম শাশ্বত সংস্কৃতি ও ঐতিহ্যের সংরক্ষণে কাজ করে যাবে। সহ-সভাপতি কবি শাহীন চৌধুরী বলেন, “আমাদের ছয় ঋতুর দেশ, শরৎ আমাদের বাড়তি সৌন্দর্য।” অন্যদিকে সহ-সভাপতি কবি কামরুজ্জামান বলেন, “জাতীয়তাবাদী শক্তি হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে এগিয়ে যাবে।”

সমাপনী বক্তব্যে কবি শাহীন রেজা বলেন, “দেশীয় সাহিত্য ও সংস্কৃতির জগৎ এতদিন একটি বিশেষ মহলের নিয়ন্ত্রণে ছিল। লেখক ফোরাম সেই অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং দেশীয় সংস্কৃতিকে তৃণমূল পর্যন্ত পৌঁছে দেবে।” কবিতা, গান ও পুথিপাঠে মুখরিত এ আয়োজন রাত সাড়ে নয়টা পর্যন্ত চলে। শেষ মুহূর্তে অংশগ্রহণকারীরা অঙ্গীকার করেন— হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে প্রকৃত জাতিসত্তা প্রতিষ্ঠার পথে এগিয়ে যাবেন।

সর্বশেষ - সর্বশেষ