জাতিসংঘের মাল্টিডাইমেনশনাল ভালনারেবিলিটি ইনডেক্সের স্বতন্ত্র বিশেষজ্ঞ প্যানেলে সদস্য নির্বাচিত হয়েছেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। বুধবার সিপিডির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্বের ১৫ বিশেষজ্ঞকে নিয়ে গঠিত এই আন্তর্জাতিক প্যানেল বহুমাত্রিক ভঙ্গুরতা সূচকের উন্নয়ন, প্রয়োগ ও বৈশ্বিক নীতিতে এর ব্যবহার তদারক করবে। প্রতি তিন বছরে সূচক পর্যালোচনা ও প্রয়োজনীয় পদ্ধতিগত পরামর্শ দেওয়াও দায়িত্বের অংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফাহমিদার এ নিয়োগ উন্নয়ন আলোচনায় বাংলাদেশের ভূমিকার স্বীকৃতি। তিনি ব্যক্তিগত দক্ষতায় প্যানেলের কারিগরি ও নীতি–সংক্রান্ত কাজে অবদান রাখবেন।













