সোমবার , ৬ এপ্রিল ২০২৬ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

সিরাজদিখানে বেশি দামে পেট্রোল বিক্রি, দুই অভিযানে জরিমানা ২০ হাজার টাকা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
এপ্রিল ৬, ২০২৬ ১১:০১ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত পৃথক অভিযানে এ জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, ইছাপুরা ইউনিয়নের বউবাজার এলাকায় এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা এবং বালুচর ইউনিয়নের খাসনগর এলাকায় আরেকজনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট এ ব্যবস্থা নেয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি জানান, ভবিষ্যতে এমন অনিয়ম হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

সর্বশেষ - সর্বশেষ