পরিবেশ ও জলবায়ু সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে সক্রিয়ভাবে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
‘সবুজ জ্বালানি অলিম্পিয়াড ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, পরিবেশগত সংকট দীর্ঘমেয়াদি ও বৈশ্বিক সমস্যা, যা মোকাবিলায় সচেতনতা ও আচরণগত পরিবর্তন জরুরি। তরুণদের মধ্যে বাস্তবভিত্তিক জ্ঞান গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তথ্যমন্ত্রী আরও বলেন, জ্বালানি সংকট ও বৈশ্বিক পরিস্থিতি পরিবেশ ও অর্থনীতিতে প্রভাব ফেলছে। এ কারণে শিক্ষা, গবেষণা ও নীতিনির্ধারণে সমন্বিত উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে।















