বৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. উদ্ভাবন ও গবেষণা
  7. কন্টেন্ট ফ্যাক্টরি
  8. খুলনা
  9. খেলা
  10. গুজব বাক্স
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. ছবি
  14. জাতীয়
  15. জীবনযাপন

রাশমিকার সৌন্দর্য ও ফিটনেস রহস্য

প্রতিবেদক
Sub Admin
অক্টোবর ২৩, ২০২৫ ১২:২০ পূর্বাহ্ণ

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা তার অভিনয়, রূপ ও হাসি দিয়ে দর্শককে মুগ্ধ করেন। সম্প্রতি তিনি ও বিজয় দেবরকোন্ডা গোপনে বাগদান করেছেন। তার সৌন্দর্য ও ফিটনেস নিয়ে নেটিজেনদের আগ্রহ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

ত্বকের যত্নে রাশমিকা খাবারের দিকে বেশি গুরুত্ব দেন। ত্বকের জন্য তৈলাক্ত খাবার এড়িয়ে তিনি খান তাজা ও কম মসলাযুক্ত খাবার, প্রধানত নিরামিষ খাবার। শসা, আলু, ক্যাপসিকাম ও টমেটোর মতো সবজিতে তার অ্যালার্জি থাকায় এগুলো এড়িয়ে চলেন।

তিনি দিন শুরু করেন এক গ্লাস কুসুম গরম পানি দিয়ে। কখনো কখনো তাতে আপেল সিডার ভিনেগার মিশিয়ে পান করেন। সারাদিন প্রচুর পানি পান করে নিজেকে হাইড্রেটেড রাখেন। দুপুরে ভাত এড়িয়ে চলেন, আর রাতের খাবারে খান স্যুপ বা ফল। এই নিয়মিত অভ্যাসই তার উজ্জ্বল ত্বক ও সুস্থ ফিটনেসের মূল রহস্য।

সর্বশেষ - সর্বশেষ