হবিগঞ্জের নবীগঞ্জে বিএনপির একটি বৃহৎ নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় শেরপুর রোডের করিম রেস্ট হাউজে আয়োজিত এ সমাবেশে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়।
নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হুমায়ুন কবির। তিনি বলেন, নবীগঞ্জ ও বাহুবলের উন্নয়নে ধানের শীষের প্রার্থী ড. রেজা কিবরিয়াকে নির্বাচিত করলে এলাকার দৃশ্যমান উন্নয়ন হবে।
বিশেষ অতিথি জি কে গউছ বলেন, সব ভেদাভেদ ভুলে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।















