আমাদের গাড়ি যত কাছে যাচ্ছে, স্টোন মাউন্টের বিশাল পাথর যেন আরও প্রখর হয়ে চোখের সামনে উঠছে। পাদদেশে গাছপালা, ঘাসের প্রান্তর এবং ছোট জলাশয়। শান্ত ও নির্জন পরিবেশে দুটো কৃশ হরিণ নির্ভয়ে চরছে।
আগে মনে হয়েছিল পাথরের পর্বত হবে রুক্ষ ও বিষণ্ন, কিন্তু স্টোন মাউন্টের বুক তার লাবণ্য ধরে রেখেছে। আগস্টের শেষ সপ্তাহে ফোবানা উৎসবে অংশ নিতে আটলান্টা গিয়ে আমরা পাহাড়টি দেখেছি। এটি একটি বিশাল গ্রানাইট শিলা, পৃথিবীর অন্যতম বৃহৎ একক গ্রানাইট গঠন, যা এখন জনপ্রিয় পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত |













