পবিত্র রমজান উপলক্ষে রাজধানীর ভাসানটেক এলাকায় এতিম শিশু ও নারীদের সঙ্গে ইফতার করেছেন ব্যারিস্টার জাইমা রহমান ও ডা. জুবাইদা রহমান। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি আয়োজিত ইফতার মাহফিলে তারা অংশ নেন।
ঢাকা ১৭ আসনের কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় মাসব্যাপী ইফতার, রাতের খাবার ও সেহরি সরবরাহ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে এতিম শিশু ও বয়োজ্যেষ্ঠ নারীরা উপস্থিত ছিলেন। জাইমা রহমান শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
ইফতারের আগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, রমজানজুড়ে সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।













