ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে আগামী ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরীক্ষামূলকভাবে চার মাসের জন্য এ কার্যক্রম শুরু হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
শুক্রবার দুপুরে মহাস্থানগড় এলাকায় শাহ সুলতান বলখী রহ. এর মাজার প্রাঙ্গণে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান। তিনি বলেন, বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে পাইলট কার্যক্রম চালু হবে। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে কমিটি গঠন করা হয়েছে।
প্রতি কার্ডধারী পরিবার মাসে আড়াই হাজার টাকা সহায়তা পাবে। সুবিধাভোগী পরিবার থেকে একজন নারীকে কার্ডধারী হিসেবে নিবন্ধন করা হবে। পাইলট সফল হলে অন্যান্য উপজেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।















