নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের উদ্যোগে মাদ্রাসার এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তার ব্যক্তিগত কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে জেলা ও মহানগর সাইবার ইউজার দলের নেতাকর্মীরা অংশ নেন।
জানা যায়, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সাইবার ইউজার দলের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের আহ্বায়ক মনোয়ার খান রাজীব। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর আলম মিয়া, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর হোসেন মোল্লা, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সহ সভাপতি এস. আলম সাইদুল, মহানগর জাসাসের সহ সভাপতি এম. এ. সাত্তার ভুট্টো, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সাবেক সভাপতি এস. আলম ইসরাৎ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ বাবুল, মহানগর সাইবার ইউজার দল নেতা এস. আলম আয়ান, মোঃ রাব্বী আহমেদ, মোঃ আল আমীন, বন্দর থানা সাইবার ইউজার দলের মোঃ সোহেল, সদর থানা সাইবার ইউজার দল নেতা নাফিজ রহমান তালুকদার, আবু মালেক, দ্বীন ইসলাম ও রাহাতসহ অন্যরা।
অনুষ্ঠানে দরূদ পাঠের পর বিশেষ মোনাজাত করা হয়। এ সময় জিয়াউর রহমান, খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো সহ মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক সময়ের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় বলে আয়োজকরা জানিয়েছেন।














